চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা) হল রুমে, সরকারি শিশু পরিবার (বালিকা) অর্ধশত এতিম ছাত্রীদের সাথে নিয়ে আলোচনাসভা, র্যালিও কেক কাটে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন, বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন । অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, আশরাফুল ইসলাম রঞ্জু , বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল , সিনিয়ার সাংবাদিক সফিকুল ইসলাম, , শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, জেলা মৎস্যজীবী লীগের সম্পাদক আসফাকুর রহমান রাসেল , সাংবাদিক আতিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংবাদিক রিপন আলী,
সরকারি শিশু পরিবার (বালিকা) অর্ধশাত এতিম ছাত্রীসহ এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।