চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

🕒 আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতবেদক :


প্রাইভেটকারে অভিনব কৌশলে বহনকালে ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ। গ্রেফতার মাদক কারবারির আহাম্মদ আলী (২৬)। তিনি হবিগঞ্জ জেলার সদর থানার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।

র‍্যাব-৫ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় একজন মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতার আসামির কাছ থেকে উদ্ধার করা গাঁজা ও ব্যবহৃত প্রাইভেটকার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।