চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত

🕒 আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে সকাল ৯ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মো. শাহাদাত হোসেন ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাড এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করেন।

পরে পুলিশ, আনসার-ভিডিপি, কারারক্ষী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার । শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন তাদের ডিসপ্লে প্রদর্শন করে। এর আগে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।