মহানন্দায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

🕒 আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ধাইনগর ইউনিয়নের পীরগাছি গ্রামের রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মারিয়া খাতুন (৯)। তারা দুজনই নাককাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানায়, সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০.৩০ টায় উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে মহানন্দা নদীর-ঘাটে অনান্য শিশুদের সঙ্গে গোসল করতে নেমে তারা ডুবে যায়। পরে তাদের সঙ্গে থাকা শিশুরা বাড়িতে খবর দিলে, স্থানীয়রা খুঁজে তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই শিশুর স্থানীয়রা উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।