শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

🕒 আপডেট: মার্চ ১৬, ২০২৪, ৩:০২ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। নিহত নারী হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে সাইরিন আক্তার রিপা(২৮)।

প্রত্যক্ষদর্শী ও শিবগঞ্জ থানা সূত্র জানা গেছে, শুক্রবার (১৫ মার্চ) বিকালে সাইরিন ও তার ভাগিনা সফিউল্লাহ মোটরসাইকেল যোগে রাজশাহী হতে নিজ বাড়ি কানসাট বসগদূর্গাপুর ফিরার পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শিবগঞ্জ পৌরসভাধীন জালমাছমারী ইদগাহের সামনে সন্ধ্যার পর বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাইরিন আক্তার পড়ে গুরুতরভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।একটি ইউডি মামলা হয়েছে।