গোমস্তাপুরে আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। শনিবার (২ মার্চ) বিকেলে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আজাহার আলী মন্ডল এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান , বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজ।
কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী খান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সাবেক কাউন্সিলর জাহিদ হাসান মুক্তাসহ অন্যরা। কর্মী সমাবেশ শেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি হুমায়ুন রেজা কে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়।