গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

🕒 আপডেট: মার্চ ২, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, অ্যাডভোকেট মাইনুল ইসলামসহ অন্যরা।