চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড

🕒 আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মুরসালিন (২৭) নামে একজনকে যাবজ্জীব্বন কারাদন্ড। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। মুরসালিন রহনপুরের মাদ্রাসাপাড়া গ্রামের পুতুর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৭ মে চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলা মহল্লায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় মুরসালিন। এ ব্যাপারে একইদিন সদর থানায় মামলা করে র‌্যবের তৎকালীন এসআই জহুরুল ইসলাম।
২০২০ সালের ১২ জুন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানায় এসআই ওসমান গণি মামলার অভিযোগপত্র জমা দেন।