চাঁপাইনবাবঞ্জে একজনের যাবজ্জজীবন ও ২ বছরের কারাদন্ড কারাদন্ড

🕒 আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের একটি মামলার এক ধারায় (হেরোইন) শাহরয়িার কামাল (৩১) নামে এক জনকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ওই মামলারই অপর ধারায় (ইয়াবা) দন্ডিতকে ২ বছর কারাদন্ড,একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন কারাদন্ডের আদেশ দেন আদালত।

আদেশে উল্লেখ করা হয়, একটি ধারার সাজা ভোগের পর অপর ধারার সাজা ভোগ করতে হবে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। শাহরিয়ার কামাল শিবগঞ্জের হাজারবিঘি চাঁদপুর গ্রামের মেছের আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন,২০২১ সালের ১৪ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে সদরের পোড়াগ্রাম মোড়ে অভিযান চালায় বিজিবি। অভিযানে ২ কেজি ১০৫ গ্রাম হেরোইন ও ৩৭৪ পিস ইয়াবাসহ আটক হয় শাহরয়িার কামাল। এ ঘটনায় ১৫ এপ্রিল সদর থানায় মামলা করেন ৫৯’বিজিবি’র নায়েক সুবেদার রেনু মিয়া। মামলার তদন্ত কর্মকর্তা এলআই বিজিবি,রাজশাহী উপ-পরিদর্শক তাজুল ইসলাম ২০২১ সালের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।