মহান মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীরমুক্তিযোদ্ধারা

🕒 আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


মহান মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছেন বীরমুক্তিযোদ্ধারা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের সামাজিক সংগঠন সম্প্রীতির এ আয়োজন করে।

সম্প্রীতির সভাপতি নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যুদ্ধদিনের স্মৃতি তুলে ধরেন, বীরমুক্তিযোদ্ধা আমিন উদ্দীন,বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা একরামুল হক।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সম্প্রীতির উপদেষ্টা গোলাম রশিদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সমাজকর্মী সেলিম রেজাসহ অন্যরা।