আদমদীঘিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউল ইসলাম, সহকারি-শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র পাল, নাজিম উদ্দীন সোহেল, রুহুল আমিন, সান্তাহার সরকারি হার্ভে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানম, কুন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, সাগরপুর সরকারি প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।