ভোলাহাট সীমান্তে ২৭ জনকে আটক করেছে বিজিবি।।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরার সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে জেলার ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, আটক ২৭ জনের মধ্যে ১২ জন নারী, ৫ জন শিশু, ৮ জন পুরুষ ও তৃতীয় লিঙ্গের দুইজন আছেন। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে যান। আজ ভোরে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়।
তিনি বলেন, আটককৃতদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলাহাট থানার অফিসার ইন চার্জ একরামুল হোসাইন জানান তাদের নাগরিকত্ব যাঁচাই বাছাইশেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদেক্ষেপ নেওয়া হবে।