গোমস্তাপুরে মার্চ মাসের বিভিন্ন কর্মসূচি পালনে প্রস্তুতি সভা

🕒 আপডেট: মার্চ ৩, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মার্চ মাসের বিভিন্ন কর্মসূচী পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ, ২৫ ও ২৬ মার্চ দিবসগুলো পালনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরীসহ অন্যরা।