গোমস্তাপুরে মামলত চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আলিনগর জয় বাংলা দল

🕒 আপডেট: মার্চ ১, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শাজাহান আনসারী মামলত চেয়ারম্যান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলিনগর জয় বাংলা ফুটবল দল। শুক্রবার (১ মার্চ) বিকেলে শাহ জামাল আনসারী মেমোরিয়াল স্টেডিয়াম এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ২-১ গোলে এফএফসি রহনপুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন আলিনগর। খেলায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। রহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জাহান আনসারীসহ স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খেলা শেষে জয়ী ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে নেন অতিথিরা।