গোমস্তাপুর প্রবীণ আ’লীগ নেতা আনসারুল হকের ইন্তেকাল

🕒 আপডেট: মার্চ ১, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনসারুল্লাহ হক মারা গেছেন। শুক্রবার (১ মার্চ) বেলা সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বিকেলে নিজ গ্রামের দিয়াড়াপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযার অনুষ্ঠিত হয়।

জানাযা পূর্বে স্মৃতি চারনমুলক বক্তব্য দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী-কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ-সদস্য জিয়াউর রহমান, সাবেক সংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের-চেয়ারম্যান হুমায়ুন রেজা, চৌডালা ইউনিয়ন-পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, ভাই প্রভাষক শরিফুল ইসলাম প্রমুখ। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে বালুটুঙ্গি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।