চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে এসএসসির গণিত পরিক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সেতুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ফারান তাসভির মহিম (১৭) ওই এলাকার ইব্রাহিম হকের ছেলে। সে আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলো।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, এসএসসির গণিত পরীক্ষায় আশানুরূপ লিখতে না পারায় রোববার রাতে নিজ ঘরে ফ্যানের সাথে রশি বেঁধে আত্মাহত্যা করে ফারান তাসভির মহিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। তবে পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।