গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাওসার আলি, সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমেদ, ব্রাক প্রতিনিধি আব্দুল আওয়াল, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা। পরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিসহ উপজেলা সমন্বয় ও সন্ত্রাস প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।