নওগাঁ-২ আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
৪৭ নওগাঁ-২ (পত্নীতলা -ধামইরহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো: এনামুল হকের পক্ষে- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়ন ফরম তুললেন পত্নীতলা উপজেলা শাখা, জামায়াতে ইসলামীর আমীর মো: আবদুল মুকীম।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান মিলনের নিকট হতে ওই ফরম উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নেতা ও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, নজিপুর পৌর জামায়াতের আমীর মোফাচ্ছেল হক, নওগাঁ-২ জামায়াতের নির্বাচন পরিচালক মারুফ হোসেন প্রমুখ।