খালেদা জিয়ার মৃত্যুতে নাটোর জেলা বিএনপির নানা কর্মসূচির মাধ্যমে শোক পালন

🕒 আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, কালো ব্যাজধারণ, শোক বইয়ে স্বাক্ষর করাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে নাটোর জেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠন।

মৃত্যুর সংবাদ পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই দলীয় নেতাকর্মিরা সমবেত হতে শুরু করে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে।
এ সময় নেতাকর্মিরা বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে আলোচনা করেন।

পরে দুলু সাংবাদিকদের জানান, তাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য হয়ে হাসপাতালে ছিলেন তখন আমাদের মাথার ওপর অভিভাবক ছিলেন,এখন আমরা চরম শোকাহত।এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়াকে তারা বিদেশে চিকিৎনার জন্য নিয়ে যেতে দেয়নি এ জন্য আজ তার এমন হল। তবুও দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করতে জেলা বিএনপি ঐক্যবদ্ধ।

সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি দিয়েছে বিএনপি। এছারাও সরকারিভাবে তিনদিনের রাষ্টীয় শোক ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে‘আপসহীন নেত্রী’হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।