রাজশাহী শিক্ষাবোর্ডে পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

🕒 আপডেট: জুলাই ১০, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী শিক্ষাবোর্ডে ছেলেদের তুলনায় এসএসসি পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করেছে। শুধু ফলাফলেই নয়- এগিয়ে আছে জিপিএ-৫ প্রাপ্তিতেও। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

এবছর শিক্ষাবোর্ডেতে ৯৪ হাজার ২৫৯ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন। এছাড়া ৮৬ হাজার ৫১ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।