৪৫ প্রতিবন্ধীর এসএসসি জয়
নিজস্ব প্রতিবেদক:
এবছর এসএসসি পরীক্ষায় বসেছিল ৫৬ জন বিভিন্ন মাত্রার শারীরিক প্রতিবন্ধী। তাদের মধ্যে ৪৫ জন পাস করেছে। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষাবোর্ডটির প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৬ জন বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া অকৃতকার্য হয়েছে ১১ জন। এছাড়া বাকিরা বিভিন্ন জিপিএতে পাস করেছে। ফলাফলে দেখা গেছে- জিপিএ ৪ ও চারের বেশি পয়েন্ট পেয়ে পাস করেছে ৯ জন পরীক্ষার্থী। এছাড়া ৩ ও তিনের বেশি পেয়ে পাস করেছে ১৬ জন।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ৫৬ জন বিভিন্ন প্রতিবন্ধী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। কেউ কেউ অকৃতকার্য হয়েছে। বাকিরা বিভিন্ন পয়েন্ট নিয়ে পাস করেছে।