প্রতিরক্ষা সার্ভিসের জন্য বাজেট বরাদ্দ ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা

🕒 আপডেট: জুন ২, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ

 

সোনার দেশ ডেস্ক:


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ঘোষিত বাজেটে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বরাদ্দের কথা জানিয়েছেন।
প্রতিরক্ষা বাজেটে মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৮১২ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯১৬ কোটি টাকা। মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২৩ কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৪৭ কোটি টাকা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন