সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাবি উপাচার্যের শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি :
মঙ্গলবার (৩০ ডিসিম্বর) সকাল ৬টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (৮০) রাজধানীর এ্যাভারকেয়ার হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তাঁর মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বাংলাদেশ শাসনে মরহুমার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তথা বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণ ও জাতীয় ঐক্য সৃষ্টিতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।