নাটোরের বড়াইগ্রামে ট্রাক কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ নিহত ২

নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ফরজ আলী ছেলে কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন (২৬) এবং টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওয়াহেদ আলীর ছেলে বিপ্লব ৩৫-হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে ছেড়ে আসা তাকওয়া ফুডের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক এবং ওই কোম্পানির এসআর নিহত হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ মৃত্যদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
এবিষয় বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে কাভার্ডভ্যান ও নিহতদের লাশ থানায় আনা হয়েছে।এ ঘটনায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে। এঘটনায় ট্রাক ওতার চালককে আটক করা সম্ভব হয়নি।