নওগাঁ-২ আসনে বিএনপির নেতা সামসুজ্জোহা খানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

🕒 আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান (জোহা) এর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান মিলনের কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক মনোনয়নপত্র গ্রহণ করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘সামসুজ্জোহা খান দীর্ঘদিন ধরে পত্নীতলা-ধামইরহাট উপজেলার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করে আসছেন। তৃণমূলের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসন থেকে সামসুজ্জোহা খান এর নামে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে তার পক্ষে আমরা মনোনয়ন উত্তোলন করেছি। আমরা আশাবাদী, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই বিএনপির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা।’
এসময় পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version