পত্নীতলায় জামায়াতের বিজয় পদযাত্রা অনুষ্ঠিত

🕒 আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলা সদর পৌর শহরের নজিপুর বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর পত্নীতলা উপজেলার জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবদুল মুকিম-এর নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর জামায়ােেত আয়োজনে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি নজিপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ব্যানার ও ফেস্টুনে “চলো একসাথে গড়ি বাংলাদেশ”, “বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই” সহ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়।

পদযাত্রায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির এবং ৪৭ নওগাঁ–০২ (পত্নীতলা–ধামুইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান এবং নজিপুর পৌর জামায়াতের আমির মুফাসসিল হক। এছাড়াও পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন।

জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিজয় দিবস আমাদেরকে অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।’

 

Exit mobile version