নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

🕒 আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


নাটোরে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় ক্লাবটির সভাপতি নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে শহরের কানাইখালি এলাকায় প্রেস ক্লাব মিলনতনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোরের পুলিশ সুপার এম এ আব্দুল ওয়াহাব। ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি এসএম কামালের সঞ্চালনায় এসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র, অব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক এ্যাডঃ মুক্তার হোসেন, রেজাউল করিম রেজা, রানী ভবানী সরকারি মহিলা কলেজের

হিসাব বিজ্ঞান এর প্রভাষক জসিম উদ্দিন, এনএস সরকারি কলেজের ইংরেজী সহকারী অধ্যপক মাহমুদ হাসান, প্রেস ক্লাবের সহ-সভাপতি সুফি সান্টু, ক্লাবের সদস্য আবদুর রাজ্জাক লাকি, আশরাফুল ইসলাম, খান মামুনসহ অন্যরা।
এতে জেলার বিশিষ্টজন শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

Exit mobile version