হারানো পাখিরা

🕒 আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ

কবীর আলমগীর


পথের কিনারে, ছিল না পরশ
আঁধার চোখেই ব্যথার কাঁদন
গুমরে মরেছে সকাল-বিকাল।

প্রেমের আশায় পথের ঠিকানা
বসেছি ভুলেই নীরব যাতনে
কোথায় কোথায় ব্যথার কাঁদন
বুঝেছি আমিই খুবই গভীরে।

নদীর দু’কূলে ভেসেছে শুধুই
হারিয়ে কথারা আমার মতন
খুঁজছি আমিই হারানো পথই।

হাসুক পাখিরা তাদের মতন
নীড়ের খোঁজেই এবার আসুক
পাখিই ফিরুক পাখির ঘরেই
ফুলের বাগানে বসুক খুশিতে।

ছেড়েছে বসত পাখিরা আমার
ঘুরছি ফিরছি একলা আমিই
বুকের গভীরে ঘুমিয়ে আশারা
দিয়েছে জানিয়ে হারানো খবর।

Exit mobile version