সবুজ পৃথিবী গড়ি

🕒 আপডেট: আগস্ট ২২, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ

মো.আরিফুর রহমান সরদার


বৃক্ষ রোপণ হচ্ছে যত হয়তো হিসাব আছে!
কিন্তু নিধন হচ্ছে কত সে হিসাব কি কাছে?
লোভ লালসায় সবুজ যারা করছি হাতে ধ্বংস,
জানি কী? সবুজ ছাড়া থাকবে না জীব বংশ
বৃক্ষ এমন বন্ধু তোমার, চায় না প্রতিদান
অক্সিজেন দিয়ে কার্বন নিয়ে বাঁচায় তোমার প্রাণ।
গাছের টারা রোপণ করো, তোমার অগচরে
তার সুফল যে পাবে তুমি সারাজীবন ভরে।
গড়তে পারো তাতেই তুমি সবুজ ধরার দেশ
কীর্তি তোমার অমর গাথায় থাকবে অনিঃশেষ।

Exit mobile version