জিওল মাছের মূলভাব

🕒 আপডেট: আগস্ট ২২, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণ

শারদুল সজল


আমি বর্গাচাষি
সারারাত পুকুর সেচে
তরতাজা জিওল মাছ
বুকে আগলে
বাড়ি ফিরি

দরজার কাছেই
কালো কুকুরমতো অপেক্ষা করে
একটি পুরনো কবর
ব্যঙ্গ করে
হাসে

আর আমি মরম ইচ্ছেই বলতে থাকি
উপেক্ষাকেই ভালোবাসি!

Exit mobile version