শিবগঞ্জে ৭ মাসেও আধা কি.মি. রাস্তার কাজ শেষ হয়নি, চরমে জনদুর্ভোগ

🕒 আপডেট: মে ১৪, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ


শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:


সোনামসজিদ সড়কের নয়াভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি বাজারের লাইফ কেয়ার হাসপাতাল থেকে রানীহাটি গ্রামের সাবেক শিক্ষা সচিব মোমতাজুল ইসলামের বাড়ির সামনে জামে মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার (৪৫০ মিটার) রাস্তা সংস্কারের কাজ সাত মাসেও শেয় না হওযায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে।

সরজমিনে গেলে এলাকার প্রবীণ শিক্ষক জালাল উদ্দিনসহ অনেকেই জানান প্রায় সাত মাস আগে এ ৪৫০ মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয় এবং প্রায় সাড়ে তিনশো মিটার কাজ করে বাকী একশো মিটার সংশ্লিষ্ট ঠিকাদার আনোয়ার হোসেন বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ রেখেছে। ফলে অল্প বৃষ্টিতে এ রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে সাধারণ মানুষ সহ বিভিন্ন পেশার মানুকে দুর্ভোগের শিকার হয়।

এদিকে এলজিইডির সাবেক ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের আমলেও আশ্বাস দিলেও কাজ হয়নি। তারা আরো জানান, বর্তমান ইঞ্চিনিয়ার মো. ছাবের আলির বেশ সাথে কয়েকবার যোগাযোগ করা হলে তারা দ্রুত কাজ হবে আশ^াস দিলেও সাত মাসেও কাজ শেষ হয়নি। শেষ অবধি তিনি আশ্বাস দিয়েছিলেন যে প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন করে রাস্তার কাজ শেষ করা হবে। কিন্তু এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ছাবের আলির সাথে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Exit mobile version