গোমস্তাপুরে একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে সংবর্ধনা

🕒 আপডেট: মার্চ ২, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একুশে পদকপ্রাপ্ত মোঃ জিয়াউল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার প্রসাদপুর কামিল মাদ্রাসায় কেয়ার ইউনিটের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং প্রতিষ্ঠানটির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।

বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত মোঃ জিয়াউল হক, বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল কায়উম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই সিদ্দিকী কামাল, কেয়ার ইউনিটের পরিচালক ও মাদরাসার সহকারী অধ্যাপক ড. কামরুল হুদা, রহনপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সোলাইমান আলী। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন জিয়াউল হকের সহধর্মিনী ফরিদা হক। আলোচনা শেষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version