ভোলাহাটে সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বি.এম রুবেল আহমেদ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ভোলাহাট উপজেলায় অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. সারওয়ার জাহান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা,
ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ সুমন কুমার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প.প স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুব হাসান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আফরাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান, ভোলাহাট উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, ফাউন্ডশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ, আইকনিক ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি মো. আনোয়ার পারভেজ আদিত প্রমুখ।