গোমস্তাপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

🕒 আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ‘পুলিশিই জনতা-জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে বুধবার বিকেলে আলিনগর স্কুল ও কলেজ মাঠে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল কালাম সাহিদ। অনুষ্ঠানে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল,বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দীসহ অন্যরা ।

গোমস্তাপুরে আলোচনা সভা শেষে উন্মুক্ত আলোচনাসভায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী, আলিনগর জামে মসজিদ ইমাম আব্দুর রহিম, স্থানীয় বাসিন্দা ফারিকুল ইসলাম ও অমর্ত্য সেন। প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন অসামাজিক কার্যকলাপ, ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি এলাকার জনগণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। জনগণের সেবক হিসেবে সবসময় কাজ করছে পুলিশ।

Exit mobile version