শিবগঞ্জে একজনের মরাদেহ উদ্ধার

🕒 আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আব্দুল আলিম (৫০) নামে একজনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কানসাট গোপালনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কানসাট গোপালনগর এলাকার মৃত কামরুদ্দীনের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন ঘরে বাঁশের তীরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন আবদুল আলিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

Exit mobile version