চাঁপাইয়ে জিআই পণ্য ‘ফজলি আম উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

🕒 আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আমের রাজধানি হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য ‘ফজলি আম উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গবেষক-লেখক জাহাঙ্গীর সেলিম রচিত গ্রন্থটির মোড়ক উন্মোচনের আয়োজন করেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে বরেন্দ্র কৃষি উদ্যোগের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, সাদামনের মানুষ বৃক্ষপ্রেমী কার্তিক প্রামাণিক, গবেষক-লেখক জাহাঙ্গীর সেলিম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, বরেণ্য লেখক-সাংবাদিক সামসুল ইসলাম টুক, কৃষি গবেষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বক্তব্য বরেন্দ্র কৃষি উদ্যোগের স্বত্বাধিকারী মো. মুনজের আলম। বক্তারা বলেন, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়ে আমের সূতিকাগার বলতে চাঁপাইনবাবগঞ্জকেই বুঝায়। ভৌগলিকভাবে এ জেলার ইতিহাস ঐতিহ্য রয়েছে। সিংহভাগ এ জেলায় আম উৎপাদন হয়, যা সুমিষ্ট। প্রতিটি মানুষের কাছে সমাদৃত।

Exit mobile version