চাঁপাইনবাবগঞ্জে দু’জনের লাশ উদ্ধার

🕒 আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলেন, জেলার গোমস্তাপুর বাজারপাড়া এলাকার প্রসেনজিতের স্ত্রী নিশি পার্বতী (২০) ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকার আব্দুর রহমান গুদরের ছেলে তাজিমুর রহমান তাজু (৪৫)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিশি পার্বতী বাড়ির সকলের অগোচরে তার শয়ন ঘরে ফ্যানের রডের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, তাজিমুর রহমান সকালে নিজ বাড়িতে ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Exit mobile version