সোনামসজিদ স্থলবন্দরে দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ

🕒 আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


সংসদ নির্বাচনে বিশেষ নিরাপত্তার জন্য শনিবার ও রোববার দু’দিনের জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।

তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানা গেছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ।

তিনি বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণায় শনিবার ও রোববার সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

Exit mobile version