চাঁপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা হারুন

🕒 আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


বিভিন্ন স্লোগান দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের ফুড অফিস মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় পথচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে নিমতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি হারুনুর রশীদের নেতৃত্বে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। পথসভায় সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, আগামী ০৭ জানুয়ারী প্রহসনের ড্যামী নির্বাচনে ভোট না দিতে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। এই নির্বাচন বন্ধ করুন, দেশকে বাঁচান। যারা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু, তাদের কবল থেকে দেশকে রক্ষা করুন। এদেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে, ভোট চোরেরা দীর্ঘদিন যাবত ক্ষমতা দখল করে বসে আছ। এই ভোটচোরদেরকে প্রত্যাখ্যান করে আগামী ৭ জানুয়ারি আমরা নতুন নজির স্থাপন করবো।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ আরও বলেন, বাংলাদেশের মানুষ ভোটকেন্দ্রে যাবে না, নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, এখনো সময় আছে দেশকে সংঘাত-হানাহানি থেকে বাঁচানোর জন্য। এই নির্বাচন এখনই বন্ধ করুন। তবুও যদি নির্বাচন করেন, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত ভোট চোরদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো।

মিছিল ও লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আহসান হাবীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিমতলা এলাকার পথসভার বাহির থাকা দুজন দর্শনার্থী শফিকুল ইসলাম ও জালাল উদ্দীন জানান বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে।কেননা এবারের নির্বাচনে অংশগ্রহণ মুলক ও নিরপেক্ষ করার জন্য বিদেশিদের চাপ রয়েছে। প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করছেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান বিএনপি ৫ বছরের ট্রেনে না উঠে পাঁচ বছর পিছিয়ে গেছে। তিনি বলেন ৭ই জানুয়ারির নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে নৌকার প্রার্থীর সংগে সাবেক বিএনপি নেতা ও নোঙর প্রতিকের প্রাথীর আব্দুল মতিন হাড্ডাহাড্ডি লড়াই হবে।

Exit mobile version