শিবগঞ্জে সমাবেশ করে নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ

🕒 আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:


১৮ ডিসেম্বরের পূর্বেই নির্বাচনী সমাবেশ করে নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিরুদ্ধে।
সূত্র মতে, শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় তার নিজস্ব বাস ভবনে আওয়ামীলীগ শিবগঞ্জ থানার উদ্যোগে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে মতবিনিময় সভায় থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশীর ভাগ নেতা কর্মী উপস্থিত ছিলেন না। থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বতিকুল ইসলা টুটুল খান আমার জানা মতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ধরনের নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়নি।

কারণ ১৮ডিসেম্বরের আগে কোন নির্বাচনী কোন সভাসমাবেশ করা যাবে না। তবে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানান, ১৮ ডিসেম্বরের আগে সব ধরনের প্রচারণা নির্বাচনী আচরণ লঙ্ঘমের সামিল। এ ব্যাপাটে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান জানান, ঘটনাটি আমার জানা ছিল না। এখন জানলাম। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version