চাঁপাইনবাবগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবসে আলোচনাসভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শহিদ বুদ্ধিজীবী দিবসে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুনসহ অনান্যরা।