গোমস্তাপুরে মাদক ক্রয় ও বিক্রয়ের অপরাধে আটক ৪

🕒 আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ক্রয় ও বিক্রয়ের অপরাধে ৪ জনকে আটক করেছে র‌্যাব। গত রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার রহনপুর (নন্দিপুর) ইউনিয়নের বংপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বংপুর গ্রামের ইদুর স্ত্রী মর্জিনা বেগম (৩০), বংপুর গাছপুকুর গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে তৌফিজুল ইসলাম (৬০), এনায়েতপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৩) ও পশ্চিম জগত গ্রামের মৃত মন্টু আলীর ছেলে আল আমিন (৩৫)। এদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বংপুর গ্রামের মর্জিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে তাঁর তথ্য দেওয়া মতে একই গ্রামের তৌফিজুলের বাড়িতে অভিযান করতে এসে বাড়ির সামনে থেকে গাঁজা ক্রয় করার সময় তরিকুল ও আল আমিনকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ১.৪ কেজি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে।

Exit mobile version