শিবগঞ্জে সরকারের সুবিধাভোগীদের সঙ্গে এমপির মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সংসদভেঙে সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিনোদপুর আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘরহীনদের জন্য ঘরের ব্যবস্থা, বিধবা,বয়স্ক,প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্ত ভাতার ,ব্যবস্থা করেছেন।শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতে বইয়ের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ একটি শান্তির দেশ এই দেশ পরিচালনা করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, বাংলাদেশে যে পরিমাণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে, তা বিশ্বের জন্য অনান্য দৃষ্টান্ত।
বর্তমান সরকারের আমলেই এসব কর্মসূচি সহায়তায় জনগণের অভাব দূর হয়েছে। ঘরে ঘরে স্বচ্ছলতা ফিরে এসেছে। যাদের ঘর নেই, তারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থেকে এই ভাবে সেবা অব্যাহত রাখতে পারেন তিনি।
আমরা সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সভায় বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ-সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক-সম্পাদক সাইফুল ইসলাম, বিনোদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ-সম্পাদক জামিল-উদ্দিন-মাস্টার, সাবেক-শ্রম বিষয়ক-সম্পাদক খাইরুল ইসলাম ও জেলা-ছাত্রলীগের-সাবেক-সহ-সভাপতি শামীম রেজা সহ আরও অনেকে।