মহাদেবপুরে হাত ধোয়া দিবস পালিত

🕒 আপডেট: অক্টোবর ১৫, ২০২৩, ১০:১০ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। কৌশল শেখান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আল হাসিব পরাগ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ খুরশীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মুলতান হোসেন প্রমুখ।

Exit mobile version